• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:০০ (27-Jul-2026)
  • - ৩৩° সে:
কেন্দুয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর

কেন্দুয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর করেছে।২৮ জুন রোববার সকালে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় অবস্থিত কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং এবং ফুটবল খেলা চলাকালে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধদের একটি অংশ অফিসে গিয়ে ভাঙচুর চালায়।কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, ‘আমাদের বরাদ্দকৃত বিদ্যুতের বাইরে সরবরাহের কোনো সুযোগ নেই। বিদ্যুৎ ঘাটতি ও অফিসে ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।