• ঢাকা
  • |
  • শনিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:৫০:৪৫ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার

২৬ জুন ২০২৫ রাত ০৮:০৭:৪২

লোহাগাড়ায় অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৬ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় নিহতের বাড়ির পাশে একটি একচালা টিনের পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মাস্টার মোহাম্মদ তারেক।

নিহত ইলিয়াছ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওকিলের পাড়ার ছমিউদ্দীন মৌলবী বাড়ির মৃত ওবাইদুল মতিনের পুত্র।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. ইলিয়াছ গত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে সে সংসার হয়নি, প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ স্থানীয়রা বাড়ির পাশে পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহের পচা গন্ধ পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহটি অনেক আগেই মারা গেছে। মৃতদেহটি শরীরের বেশিরভাগ অংশ পচে গলে গেছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০