• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫১:২৩ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

২০ নভেম্বর শুক্রবার দিবাগত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হলেও বৃষ্টি থাকবে আরও দুই দিন

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০