• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫৮:২৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

২০ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:০৯

শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মেলা থেকে ফেরার পথে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ১৯ জুন বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর মামা বাদী হয়ে ৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত রায়হান বেলদিয়া গ্রামের সুলতানের পুত্র। সহযোগী কাওরাইদ বাজারের দোকানদার গফরগাওয়ের পাগলা থানার  নিগুয়ারী গ্রামের শুক্কুর আলীর ছেলে।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী পার্শ্ববর্তী পাইথল গ্রামে মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে ফেরার সময় কাওরাইদ বাজারের রেল গেইট এলাকায় প্রেমিক রায়হানের (২২) সাথে দেখা হয়। রায়হান তাকে রেল গেইট এলাকার সোহেলের দোকানে নিয়ে যায়। পরে রায়হানের সহায়তায় দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে রায়হান তাকে বিয়ের আশ্বাসে বাড়িতে নিয়া যায়। পরে রায়হানের পিতা সুলতান ও মা নুরুন্নাহার মিলে দুই দিন আটকে রেখে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

Ad

স্কুল ছাত্রীর মামা আল আমিন বলেন, আমার বোন মানসিক প্রতিবন্ধী। ভিকটিম আমার ভাগনী। তাদের কেউ না থাকায় সব দ্বায়িত্ব আমিই পালন করি। ধর্ষণের পর বিয়ের আশ্বাসে ও সরল বিশ্বাসে রায়হানের সাথে ওই বাড়িতে পাঠাই। তারা সময় ক্ষেপণ করে আলামত নষ্ট করবে বুঝতে পারিনি। তাছাড়া আমার ভাগনীকে প্রচণ্ড মারধর করেছে রায়হান ও তার বাবা মা। সে মানসিক ভাবে ভেঙে পরেছে। আমি এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, ভুক্তভোগীর মামার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯




Follow Us