• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে সেনাবাহিনীর অভিযানে ১৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

২০ জুন ২০২৫ সকাল ১০:০০:৪৭

নাটোরে সেনাবাহিনীর অভিযানে ১৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

নাটোর প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর এক অনন্য সাফল্যের গল্প রচনা হলো নাটোরের বুকে। সেনাবাহিনীর কঠোর অভিযানে ১৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ করেছে।

১৮ জুন বুধবার নাটোর সদর উপজেলার আলাইপুর সুইপার কলোনিতে সেনাবাহিনীর ধারাবাহিক ও কঠোর অভিযান, গোয়েন্দা নজরদারি ও ভয়হীন উপস্থিতিতে দিশেহারা হয়ে পড়ে মাদক ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত সেই ভয়কে জয় করে সেনাবাহিনী আত্মসমর্পণ করালো ১৪ কুখ্যাত মাদক কারবারিকে।

দীর্ঘদিন ধরে আলাইপুর সুইপার কলোনিতে প্রকাশ্যে চলছিল হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদকের বেচাকেনা
। মাদকাসক্তদের আনাগোনা, অপরাধের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতি এলাকাবাসীর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

এই পরিস্থিতির আমূল পরিবর্তনে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। অবশেষে মাদকসেবী ও ব্যবসায়ীরা নিজেদের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সেনা ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করে। তারা প্রতিশ্রুতি দেন—অতীত ভুলে নতুন জীবন শুরু করার।

আত্মসমর্পণকারী আসমীরা হলেন, মানিক জামাদারের ছেলে শুভ জমাদার, শুকচানের ছেলে  বিপ্লব জমাদার, জগদীশের ছেলে কাজল জমাদার, শুকচানের ছেলে ছট্রু জমাদার, স্বাধীনের ছেলে আশিক জামার, মৃত রনজিতের ছেলে ভক্কু জমাদার, মৃত দিপুর ছেলে মুকেশ জমাদার, যোদ্ধার ছেলে সজল জমাদার, মৃত চুনিলালের ছেলে তপন, মৃত ঝন্টুর ছেলে মিলন, মৃত স্বপনের ছেলে  শিপন, মৃত আলুয়ার ছেলে ডেনু, আনন্দর ছেলে মিন্টু, দ্বিপক জমাদারসহ আরও অনেকেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০