• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৭:২৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে গুলিবিদ্ধ মাদরাসাছাত্রী তাফসিরার মৃত্যু

১৩ জুন ২০২৫ সকাল ১০:৪৪:২৪

নরসিংদীতে গুলিবিদ্ধ মাদরাসাছাত্রী তাফসিরার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১২ বছরের মাদরাসাছাত্রী তাফসিরার। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় এই শিশুটি।

তাফসিরা ছিলেন শ্রীনগর ইউনিয়নের আশরাফ আলীর মেয়ে। তার পরিবার জানিয়েছে, ঘটনার দিন (৯ জুন) সে বাজারে যাওয়ার পথে হঠাৎ করে শুরু হওয়া গুলির মুখে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন ইউনিয়নের প্রভাবশালী সোহেল ও তার অনুসারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের সমর্থকদের ওপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হা*মলা চালায়। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক ও চরম বিশৃঙ্খলা। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এই সংঘর্ষের মাঝেই জীবনের সরল ছন্দে বাজারমুখী তাফসিরার বুক বিদ্ধ হয় গুলিতে। তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু চার দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পরও শেষ রক্ষা হয়নি।

তাফসিরার ভাই ইয়াছিন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বোন তো কোনো রাজনীতি করত না, সে শুধু বাজারে যাচ্ছিল। ওর কী দোষ ছিল?”

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, ঘটনার পর সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোহেল পলাতক থাকলেও তাকে ও তার বাহিনীকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

এলাকাবাসীর প্রশ্ন শিশু তাফসিরার মতো নিরীহ একজন সাধারণ মানুষ যদি গুলিতে প্রাণ হারায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজছে শ্রীনগর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯