• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৯:৫৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

অপরাধ দমনে নীলফামারীতে সেনা চেকপোস্ট স্থাপন

৪ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:১৯

অপরাধ দমনে নীলফামারীতে সেনা চেকপোস্ট স্থাপন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ছয় উপজেলায় জননিরাপত্তা নিশ্চিতকরণ ও চুরি ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ সকল ধরনের অপরাধ দমনে সেনা চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বিশেষ করে সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল ও সদর উপজেলার চৌরঙ্গীর মোড়ে স্থাপন করা হয়েছে স্থায়ী সেনা চেকপোস্ট। এই দুই চেকপোস্টে পর্যায়ক্রমে এক প্লাটুন করে সেনা সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। আর অন্যান্য চার উপজেলার প্রবেশমুখে বসানো হয়েছে অস্থায়ী সেনা চেকপোস্ট।

ওয়ারেন্ট অফিসার মো. মোস্তফা মজুমদার বলেন, জেলায় জনগণের নিরাপত্তায় সকল ধরনের অপরাধ দমনে সেনা সদস্যরা জনগণের পাশে সার্বক্ষণিক রয়েছে। কোথাও কোনো গোলযোগ ঘটলেই সেখানে সেনা সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি বলেন, বিশেষ করে ঈদে ঘরমুখী মানুষ যাতে নির্ভারভাবে যাতায়াত করতে পারে, যাত্রী হয়রানি না ঘটে, গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধ, যানজট নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তবে সকল কাজে সেনাবাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতা একান্ত কাম্য।

নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সেনা চেকপোস্ট স্থাপন করায় আমরা সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি।

রোটারিয়ান ও বিশিষ্ট সমাজসেবক ডা. দেলোয়ার হোসেন বলেন, সেনাবাহিনী মাঠে থাকায় আমরা নিরাপদে রয়েছি। শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। যানজট বলতে গেলে নিয়ন্ত্রণে এজন্য সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সেনা চেকপোস্ট বিষয়ে জানতে কথা হয় নীলফামারী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. সালমান সত্যতা নিশ্চিত করে বলেন, জনসেবায় আমরা নিয়োজিত আছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮