• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২০:০৬ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি

৩১ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করছে র‌্যাব-১১।

৩০ মে শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মৌচাক ইউটার্ণ এলাকায় র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমের নেতৃত্বে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়।

ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এসময় র‌্যাবের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করছেন জেলা ট্র্যাফিক পুলিশ।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

র‌্যাব জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ছোট বড় যানবাহনে আমরা তল্লাশি চালাচ্ছি। এছাড়া বিভিন্ন সড়কে চেক পোস্ট বসানো হয়েছে। কোনো যানবাহনের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেগুলোতে তল্লাশি করা হচ্ছে। চেকপোস্টে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এর কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮