• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:০৪:২৯ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

পূবাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২৪ মে ২০২৫ বিকাল ০৪:৪৭:৩৩

পূবাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

টিটন কুমার ঘোষ, পূবাইল : চেক প্রতারণার মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আওলাদ হোসেনকে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ মে শুক্রবার দিবাগত রাতে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

শনিবার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম।

Ad

ওসি জানান, ২০১৪ সালে ঢাকার উত্তরা পূর্ব থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১৯ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত-৭ তাকে চার মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৭৯ হাজার ১৮২ টাকা জরিমানা করেন।

সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ পাঁচ বছর পলাতক ছিলেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আদালতের রায় কার্যকর প্রক্রিয়া শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২০:৪৯




এইচএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা
১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৪:০৫

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪
নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪
১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:৫৯



Follow Us