• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৩৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মসজিদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

৩ মে ২০২৫ দুপুর ১২:১০:৩০

মসজিদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জান্নাতুল ফেরদৌস মুন্সিপাড়া জামে মসজিদের প্রায় দেড় শতক জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণ করেছেন রাজু ও জুয়েল নামে দুই ভাই। মসজিদের জায়গার দখল ছেড়ে দেয়ার জন্য বার বার বলা হলেও কর্ণপাত করেননি তারা। উল্টো তারা মসজিদ কমিটির সদস্যসহ এলাকাবাসীকে হুমকি দেন।

দখলবাজদের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। ২ মে শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা একত্রিত হয়ে মসজিদের জায়গা উদ্ধারের উদ্যোগ নেন। এসময় শত শত মুসল্লির চাপের মুখে পড়ে দখলকারীরা একদিনের সময় নেন। এরই মধ্যে মসজিদের জায়গা ছেড়ে দেবেন বলে জানান। এমন আশ্বাসের প্রক্ষিতে মুসল্লিগণ শান্ত হয়ে ফিরে যান।

তবে মসজিদের জায়গা ছেড়ে দেয়া না হলে মুসল্লিরা তাদের আর কোন সময় না দিয়ে নিজেরাই মসজিদের জায়গা উদ্ধার করবেন বলে  জানান।

মসজিদের জায়গা দখল করে ভবন নির্মাণ বিষয়ে কথা হলে সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু বলেন, আমরা এক জাহেলী যুগে এসেছি। মানুষ এমন হতে পারে তা জানা ছিল না। মানুষ মসজিদ-মাদ্রাসায় জমি দান করে, অথচ কিছু মানুষ মসজিদের জায়গা দখল করে ঘরবারি তৈরি করছে! এটি অত্যন্ত নিন্দনীয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২