গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় নতুন করে আবারও হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।২৯ জুলাই বুধবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়।অন্যদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক এক হামলায় একজনের প্রাণহানি ঘটেছে।সূত্র: আল-জাজিরা