• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:৪০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে নদী থেকে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫০:৪৩

সোনারগাঁয়ে নদী থেকে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারীখালী নদী থেকে অজ্ঞাত এক তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

৩০ এপ্রিল বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খান।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নৌ-পুলিশের টিম মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে বৈদ্যার বাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩