• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৭:৫৫ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ

২২ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১৫:০২

গাজীপুরে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

২১ এপ্রিল সোমবার বিকাল ৩ টায় গাজীপুর সদর উপজেলার অফিসার্স ক্লাবে এই ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাফিসা আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এসময় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোবারকসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ৭ জন মহিলাদের মধ্যে ৭৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ প্রদান করেন। 

এর আগে গাজীপুর সদর উপজেলার সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ১২ টি হুইল চেয়ার বিতরণ করেন তিনি। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সততার সাথে দায়িত্ব পালনে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গাজীপুর সদর উপজেলা চত্বরে বৃক্ষ-রোপণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫২