• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩২:৩৬ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিনসহ আটক-১

১১ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৩৮

মেহেরপুরে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিনসহ আটক-১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল গুলি ও ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

Ad

১১ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লে. মিনহাজের নেতৃত্বে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লাল্টু বিশ্বাস ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

Ad
Ad

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭.৬৫ এমএম সাইজের একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জানতে পারেন যে, লাল্টু বিশ্বাসের এক ভাই ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে নিহত হয় এবং আরেক ভাই মাইলমারীতে পদ্মা বিল দখলের সময় সংঘর্ষে মারা যায় একারণে উদ্ধারকৃত বিদেশী পিস্তল দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজি কাজে ব্যবহার করতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৬:৫৮





বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৫:৩৪


তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৩:২২

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:২১

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬


Follow Us