• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:৪৮ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজায় গণহত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল

৭ এপ্রিল ২০২৫ দুপুর ০২:২৪:৪৬

গাজায় গণহত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালি এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে। যদি এখন থেকেই এই হামলার তীব্র প্রতিবাদ না করা হয় তাহলে বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়বে। সমাবেশে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। সেই সাথে তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করতে সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়।

সমাবেশে জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়েত, ইসলাম হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬