• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০৮:৪১ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

সিলেটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯ মে ২০২৩ বিকাল ০৫:০৮:০৯

সিলেটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৯ মে শুক্রবার সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী সমুজ আলী (৪৫)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার হিলু রাজীবাড়ী এলাকার মৃত হাজী তবারক আলীর ছেলে।

Ad
Ad

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পিংকি ভ্যারাইটিজ স্টোর নামীয় দোকান থেকে সমুজ আলী (৪৫) নামে একজনকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও তার দোকানের ক্যাশবক্সের নিচে থেকে ২০ লিটার দেশিয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক সৈয়দ শাফী মাহমুদ রাসেল।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০








আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৭


Follow Us