• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৩:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

২৩ মার্চ ২০২৫ সকাল ০৯:৪৮:১৩

বীরগঞ্জের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল ইসলাম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

২২ মার্চ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রবি রায় (১৮) নামে আরেকজন আহত হন।

রাহুল বীরগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাসেম আলীর ছেলে। রবি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের নির্মল রায়ের ছেলে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবি মোটরসাইকেলে করে তার বন্ধু রাহুলকে নিয়ে বীরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়।

তারা আরও জানায়, আহত রবিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান সরকার জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২