• ঢাকা
  • |
  • বুধবার ১২ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩০:২৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

২০ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৫২:৩৯

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। 

২০ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ