• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৬:৩০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে সরকারি জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৫ মার্চ ২০২৫ সকাল ১০:১১:৪৯

কুমারখালীতে সরকারি জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

১৪ মার্চ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের ভাঁড়রা পানিউন্নয়ন বোর্ডের সরকারি জলাশয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

এসময় এলাকাবাসী জানান, ‘মার্চের ৬ তারিখ আমাদের উপর হামলা চালায় এবং ৮ তারিখ আমাদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন সাজেদা খাতুন। আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে স্থানীয়দের উপর হামলা চালায় এবং জলাশয় দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

এসময় তারা সাজেদাসহ হামলাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এছাড়াও এলাকাবাসী আরও বলেন, ‘সরকারি আইন অনুযায়ী জাল যার জলাশয় তার। কিন্তু এসব নিয়ম না মেনে আওয়ামী লীগের লোকজন দখল করে খেয়েছে এখন আমরা এই জলাশয়ের পাড়ের মানুষ আমরা মাছ চাষ করতে চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১



Follow Us