• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৩:২৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:১৯

দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

১৬ সেপ্টেম্বর বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোসনা আরা বেগম উপজেলার কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী। তিনি বর্তমানে কুশিউড়া গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুশিউড়া গ্রামের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে হাতেনাতে ওই নারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:৪২


হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৩


দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার
দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:১৯




সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:০০