• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৩১ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

আছিয়া ধর্ষণের প্রতিবাদে লালমনিরহাটে মহিলা দলের মানববন্ধন

১২ মার্চ ২০২৫ বিকাল ০৫:৩১:৩২

আছিয়া ধর্ষণের প্রতিবাদে লালমনিরহাটে মহিলা দলের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়াকে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে।

১২ মার্চ বুধবার বিকাল ৩টায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সিনিয়র সহ-সভাপতি শামসি রহমান নুপুর, যুগ্ম সাধারণ সম্পাদক সুরভী আনিস, সদর মহিলা দলের সদস্য সচিব নীলিমা রায় প্রমুখ।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছেন।  নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩