• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৫:৩২ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে নদীর পাড় থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার

১১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫১:৫৩

শরীয়তপুরে নদীর পাড় থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে নদীর পাড় থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে জানিয়েছে পুলিশ।

১১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে: ডিআইজি

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ