• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:৫০ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

৯ মার্চ ২০২৫ বিকাল ০৫:১১:৩৮

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে।

Ad

৯ মার্চ রোববার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুত্বর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ
নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫২:৪৬


নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৫:০৪



নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:৪০



Follow Us