• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২০:৩৭ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:০২:১৯

ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাটের মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

৭ মার্চ শুক্রবার ভোরে কানাইঘাটের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি জানায়, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫



Follow Us