• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১৩:৪৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে অসাধু ব্যবসায়ীদের ২ লাখ টাকা জরিমানা

৫ মার্চ ২০২৫ বিকাল ০৪:২৬:৪০

জগন্নাথপুরে অসাধু ব্যবসায়ীদের ২ লাখ টাকা জরিমানা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসন পবিত্র রমদান মাসে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত চালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

৪ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরকত উল্লাহ এর নেতৃত্বে ক্যাপ্টেন শোয়েব এর তত্ত্বাবধানে যৌথবাহিনীর বাহিনীর সমন্বয়ে একটি দল উপজেলার প্রাণকেন্দ্র জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় হাবিব ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানকে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকায় ও দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় এবং পণ্যের মোড়ক না থাকাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখারদায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মান্না ট্রেডার্স কে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকায় মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আল্লাহর দান ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য লিখা না থাকা ও কিছু ফলের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আবু বকরকে (আনারস বিক্রেতা) দোকানে ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় ১ হাজার জরিমানা করা হয়। মো. সাদ্দামকে (সবজি দোকানি) লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় ২ হাজার টাকা ও মো. তাজউল্লাহ সবজির আড়তকে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ৩০ হাজার টাকাসহ অসাধু ছয় ব্যবসাপ্রতিষ্ঠানের উপর মামলা দায়ের মাধ্যেমে মোট ২ লক্ষ ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

এছাড়া ব্যবসায়ীগণকে ক্রেতারদের সাথে ভালো ব্যবহার ও আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্ম-কর্তা মো. বরকত উল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩