• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৯:১৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

পাবনায় বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

২ মার্চ ২০২৫ বিকাল ০৫:৩৬:২৯

পাবনায় বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

পাবনা প্রতিনিধি: পাবনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক ।

২ মার্চ রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে শহরের বড়বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা চালের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, কনজুমারের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সভাপতি ও সাংবাদিক এ বি এম ফজলুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯