• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৫:৫৪ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

চালু হওয়ার ৪ দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:১৩

চালু হওয়ার ৪ দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফের উৎপাদন বন্ধ করেছে কারখানা কর্তৃপক্ষ।

Ad

২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার এমডি আ.স.ম মোসলে উদ্দিন।

Ad
Ad

জানা যায়, গ্যাস সংকটের কারণে ১৩ মাসের বেশি সময় উৎপাদন বন্ধ থাকে যমুনা সার কারখানার। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় বুধবার রাত ৭টার পর অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে রাতেই ফের উৎপাদন বন্ধ করে দেয় যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বুধবার রাতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। অতি শীঘ্রই ত্রুটিপূর্ণ ভাল্বটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরবো বলে আশা করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us