• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:৪১:৫৮ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২১:৩৩

চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ফজলে রাব্বীকে সভাপতি ও রুবেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ কমিটির অনুমোদন দেন।

আংশিক এই কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল সরকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রণি মোল্লাকে দায়িত্ব দেয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়, চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নব-নির্বাচিত এই কমিটির নেতৃত্বে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us