• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৩:২১ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪২:৫৩

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এসময় মদিনা ব্রিকস নামে একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

এদিকে সারা দেশে সব অবৈধ ইট ভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও আসাদ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us