• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:২৭:৩১ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে আটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

২৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫১:৩৩

গাজীপুরে আটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় গলাকাটা অবস্থায় হাবিবুর রহমান (৪২) নামে এক আটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টার পর তার মরদেহ করা হয়। নিহত হাবিবুর রহমান জামালপুর মেলান্দহ থানার উখরাদার গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পূবাইল থানাধীন মেঘডুবি জিয়ার বাড়িতে ভাড়া থেকে আটো চালাতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে পূর্ব ধীরাশ্রম রাহাপাড়া আলী হাজির বাড়ওর পাশে গলাকাটা মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে লোকজন সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। ধারণা করা হচ্ছে আটো ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কাটার দিয়ে গলা কাটা হয়েছে। সে আটো চালাতেন। ধারণা করা হচ্ছে, আটো ছিনতাই জনিত কোনো কারণে এমন ঘটনা ঘটেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯