• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:১৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে সেতুর নিচে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৯:০১

নরসিংদীতে সেতুর নিচে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নীচ হতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নীচ হতে মরদেহটি উদ্ধার করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

স্থানীয়রা  জানান, মঙ্গলবার বিকালে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮-১৯ বছর বয়সী নারীর মরদেহটি উদ্ধার করে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। কে বা কারা কী কারণে কোথায় এ হত্যার ঘটনা ঘটিয়েছে মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩