• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১৩:৪৬ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৫৯:৪৯

জগন্নাথপুরে বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাথরুম থেকে জোনাকি আক্তার ফাহমিদা (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পশ্চিম পাড়) গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জোনাকি আক্তার ফাহমিদা ওই গ্রামের জমির মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের মারফতে জানা যায়, শনিবার সকালের দিকে জোনাকি তার মাকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। পরে দুপুরের দিকে জোনাকির মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে নিজ বাড়ির বাথরুমের তীরের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) রিফাত সিকদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩