• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:০০ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

শিবচরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৫:৩৪

শিবচরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেত থেকে মিজান কাজী (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চরকান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত মিজান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর সভার ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে মিজান দাম্পত্য জীবন শুরু করেছিলেন, এখনো তার হাতের মেহেদি শুকায়নি।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে পড়ে। এর পরে আর ঘরে ফিরেনি। শুক্রবার সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের ভিতর একটি মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের পরিবার জানান, ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের ভিতর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯






৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০


Follow Us