• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:২৫:২১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাত্রীদের হিজড়া বলে টোল, ৩ বখাটেকে পুলিশে দিলেন শিক্ষক

৩০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:১৭:৪০

ছাত্রীদের হিজড়া বলে টোল, ৩ বখাটেকে পুলিশে দিলেন শিক্ষক

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হিজড়া বলে টোল করেন এক বখাটে। এ নিয়ে শিক্ষক - শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। সে সময় তিনি তার আরো দুই সহপাঠীকে ডেকে নিয়ে যান ওই বিদ্যালয়ে।

তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসম্মানজনক আচরণ শুরু করেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে তিন বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।

আটকা হলো- আলাউদ্দিন নগর এলাকার আব্দুল মোমিনের ছেলে সোহান পারভেজ শুভ (১৮)। তিনি আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের কারিগরি শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। অপর দুজন হলেন- একই এলাকার রাশেদু্ল ইসলামের ছেলে রাকিব হোসেন (১৮) এবং জমির উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (১৮)। তারা আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথে বখাটেদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আটকদের থানায় নিয়ে যান।

এসময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলে, মেয়েরা মাঠে বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে খেলাধুলার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় বখাটে শুভ বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে ঢুকে এবং শিক্ষার্থীদের হিজড়া বলে টোল করে। পরে শুভর আরও দুই সহপাঠী এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসাধু আচরণ করে। তারা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভ বলেন, নতুন ভোটারদের তালিকা শুরু হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম আলাউদ্দিন নগর এলাকায় ভোটার তালিকার দায়িত্ব রয়েছেন। আমার এবং আমার বোনের ভোটার তালিকা জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি শহিদুল ইসলামের কাছে দিতে এসেছিলাম। তবে ভুল বোঝাবুঝিতে রোসানলে পড়েছি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আটক সোহাগ বলেন, অবরুদ্ধের খবর পেয়ে আমি আর রাকিব শুভকে নিয়ে যেতে বিদ্যালয়ে এসে ফেঁসে গেছি। আমরা কিছু করিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ভোটার তালিকা চলছে গ্রামে। তবে বখাটে শুভ বিদ্যালয়ে ঢুকে অসাধু আচরণ শুরু করে। পরে আরো দুইজন এসে উত্তেজনা সৃষ্টি করলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভর বাবা আব্দুল মোমিন ফোনে বলেন, শিক্ষকদের কাছে ভোটার তালিকার কাগজপত্রাদি জমা দিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে মিটমাট করা হবে।

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬