• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৫:৪৬ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে এক সপ্তাহের ব্যবধানে ৯ গরু চুরি

২৯ জানুয়ারী ২০২৫ রাত ০৮:২০:৫০

ফটিকছড়িতে এক সপ্তাহের ব্যবধানে ৯ গরু চুরি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে এক সপ্তাহের ব্যবধানে ৯ গরু চুরির ঘটনা ঘটেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার এক রাতে সরোয়ার নামে এক কৃষকের ৩টি গরু চুরি হয়েছে। প্রতিনিয়ত গরু চুরির ঘটনায় কৃষক-খামারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

Ad

মঙ্গলবার গভীর রাতে পাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হাইদচকিয়া গ্রামের কালাছির বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

জানা যায়, ওই এলাকার কৃষক সরোয়ার প্রতি রাতের মতো গরুগুলো গোয়াল ঘরে বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালে তিনটি গরু নেই। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি ষাড়, একটি গাভী ও একটি বাছুর। যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা বলে জানান কৃষক সারোয়ার।

তিনি আরো বলেন, আমার শেষ সম্বল ছিল গরুগুলো। এক সাথে তিনটি গরু চুরি হয়ে গেল। এখন কীভাবে চলবো জানি না।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, একরাতে ৩টি গরু চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছি। টিলা পরিবেষ্টিত এলাকা হওয়ায় অনেক সময় চোরের দল কৌশল ব্যবহার করে চুরির কাজ চালিয়ে যায়।

ফটিকছড়িতে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটলেও এ ব্যাপারে পুলিশ প্রশাসন নির্বিকার। এদিকে স্থানীয় কৃষক-খামারি ও সচেতন মহল এ বিষয়টির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


Follow Us