• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০২:৫০:১০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সাভারে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

২৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:২৪:০৭

সাভারে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আবুল হোসেন (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৬ জানুয়ারি রোববার সন্ধায় বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি উত্তরের এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার আবুল হোসেন সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকার মৃত মুসা শিকদারের ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করতেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আবুলকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করতেন। আমরা তার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ করছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯