• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৭:৪৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী বিক্ষোভ

২৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫১:৩২

টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ২৫ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড ব্রিজ সংলগ্ন এলাকায় শত শত শিক্ষার্থী এ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মেহেদি হাসান দিপুর কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে বলেও জানান তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী এ মহাসড়ক ব্যবহার করায় টঙ্গি এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থী মহাসড়কে বিক্ষোভ করছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার মেহেদি হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছেন, ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১