• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪০:৪৩ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় ঢেকে গেছে সিলেট, জনজীবন বিপর্যস্ত

২২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩৫:২০

ঘন কুয়াশায় ঢেকে গেছে সিলেট, জনজীবন বিপর্যস্ত

সিলেট প্রতিনিধি: সিলেটজুড়ে প্রচণ্ড কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

২২ জানুয়ারি বুধবার সকালে সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষদের দুর্দশা বেড়ে গেছে।

প্রচণ্ড শীতের কারণে অনেক স্থানে খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেন না। ফলে দিনমজুর ও রিকশাচালকদের আয়ে পড়েছে নেতিবাচক প্রভাব। সিলেটের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, ঘন কুয়াশা আরও কয়েক দিন থাকতে পারে। তবে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮