• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৫:৪৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মনিরামপুরে সাংবাদিকের উপর হামলা

২১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০৭:৩১

মনিরামপুরে সাংবাদিকের উপর হামলা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে তাজ্জাম্মুল হোসাইন নামে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

২০ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তাজ্জামুল মনিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক এবং দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়িয়ালি গ্রামের বুলবুল আহমেদ বুলি ইতিপূর্বে ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করত। এছাড়া সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে দুঃসম্পর্কের ভাগ্নে পলাশ কুশরির সাথে মিলেমিশে পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বুলবুল আহমেদ বুলি। রাতারাতি মোটরসাইকেল চালক থেকে বনে যান অঢেল সম্পত্তির মালিক। পৌরশহরের দূর্গাপুর এলাকায় তার রয়েছে চারতলা বিশিষ্ট দুইটি ফ্ল্যাট বাড়ি। সম্প্রতি যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, চেকবই, সিল এবং নগদ টাকাসহ আটক করে বুলি ও পলাশ কুশরিকে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বুলবুল আহমেদ বুলি ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এসে লোহার রড দিয়ে তাজাম্মুলের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রতিদিনের কণ্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্নাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এবং পুলিশের এসআই অমিত কুমার হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

হামলার ঘটনা জানতে বুলবুল আহমেদ বুলির মোবাইল ফোলে কল করা হলে তিনি বলেন, ভাই আমি এখন যশোরে আছি, পরে দেখা করে বিস্তারিত জানাবো।

মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ও থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে বুলবুল আহমেদ বুলিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছেন পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us