• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:১৭:০০ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

পদ্মা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ১১ ট্রাক্টরকে জরিমানা

১৯ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১১:১৯

পদ্মা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ১১ ট্রাক্টরকে জরিমানা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ১১টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্ট না করে প্রত্যেক ট্রাক্টরকে ১০ হাজার করে মোট ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করে এসব ট্রাক্টরকে ছেড়ে দেয়া হয়েছে।

১৮ জানুয়ারি শনিবার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় এসব ট্রাক্টর আটক করা হয়।

পরে রোববার (১৯ জানুয়ারি) জরিমানা আদায় করে এসব ট্রাক্টর ছেড়ে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, রাতে মাটিভর্তি এসব ১১টি ট্রাক্টর জব্দ করে ইসলামপুর তদন্ত কেন্দ্রে রাখা হয়। পরে রোববার (১৯ জানুয়ারি) প্রত্যেক গাড়িতে ১০ হাজার করে জরিমানা আদায় করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাক্টরের রেজিস্ট্রেশন না থাকায় জরিমানা নিয়ে মাটিভর্তি ট্রাক্টরগুলো ছেড়ে দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯