• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২১:১২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে পেট্টোল পাম্প থেকে বাস চুরি

১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:১৪:৫৩

লালমনিরহাটে পেট্টোল পাম্প থেকে বাস চুরি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে একটি পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়। 

১৫ জানুয়ারি বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

জানা যায়, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করেন হাবিব পরিবহন। গাড়ির সমস্যা থাকায় কয়েকদিন ধরে বাসটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি নেয়া হয়েছিল। কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০