• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৪:৩৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২৯:৫৯

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ  থেকে সাইদুল (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

১৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৭টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী পটকাজোড় এলাকায় বুড়িগঙ্গা নদী সংলগ্ন টিনের মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইদুল কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাদ এলাকার মহিবুল্লাহ মুহিবের ছেলে। সে রাজধানীর চকবাজার এলাকায় সুতার দোকানের কর্মচারী ছিল।

নিহতের ফুফাতো ভাই পারভেজ জানান, গতকাল সকালে সাইদুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। আমরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আমার ফুপুকে একটি মরদেহ উদ্ধারের ছবি দেখায়। পরবর্তীতে এটি সাইদুলের মরদেহ হিসেবে শনাক্ত করি। আমার ভাইকে দুই চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এ হত্যার বিচার চাই।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, এলাকাস বাসীর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। কারা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩