• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:৪৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

১২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩২:১৪

মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

১২ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। এ ঘটনায় খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেললাইনের পাশ দিয়ে মায়ের সঙ্গে যাচ্ছিল। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলা ট্রেন চলে আসে। এ সময় রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি মোংলার দিগরাজ রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি আরও বলেন, পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের মৃতদেহ উদ্ধার করে বন্দর হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০