• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:২২:৩০ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু

৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:২২:০৫

কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক সবজি শ্রমিক নিহত হয়েছেন। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী আলী রাকিব জানান, সকালে বসুরহাট থেকে বুসরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি কবিরহাট টু বসুরহাট সড়কের উপজেলার করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয় মাইন উদ্দিন। ওই সময় কবিরহাট গামী ফিটনেসবিহীন বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, কবিরহাট টু বসুরহাট সড়কে চলাচল করা প্রায় লোকাল বাসই ফিটনেসবিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সড়কে লোকাল বাসে প্রায় দুর্ঘটনা ঘটছে।      

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১






টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩