• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪০:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ১৬ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

৩ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:০৯:৩৭

কুমিল্লায় ১৬ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১৬ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা।

২ জানুয়ারি বৃহস্পতিবার বিজিবির অধীনস্থ যশপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, যশপুর বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে পাচারকৃত ১৬,৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৮০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯