• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩৪:২১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৩০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:০১:০১

কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, রেল সেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশের খবর দেওয়া হয়। অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

জামালপুরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও ক্ষত রয়েছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫