• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:০০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে শিক্ষিকা ও বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ

২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৯:৩৮

নিয়ামতপুরে শিক্ষিকা ও বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্কুল শিক্ষিকা ও তার বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় হোসেন আলী ও তার মেয়ে স্কুল শিক্ষিকা রেশমিকার সাথে দীর্ঘদিন যাবত আপন চাচাতো ভাই শামসুদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরেই হোসেন আলী ও তার কন্যা রেশমিনারাকে একা পেয়ে শামসুদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে  মারধর করে।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেশমিনারা বলেন, দীর্ঘ দিন যাবত তার চাচা শামসুদ্দিনের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছে। ২৪ তারিখ  সকালে আমাকে একা পেয়ে শামসুদ্দিনের হুকুমে জাহিদুল বঁটি দিয়ে আমার মাথায় কোপ দেয়। খবর পেয়ে আমার বাবা আসলে বাবাকেও মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত জখম করে।

বর্তমানে রেশমিনারার বাবা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হোসেন আলির ছেলে শাহিন আলম নিয়ামতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী শিক্ষিকা রেশমিনারা।

নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম জাহাঙ্গির কবির নিশ্চিত করে বলেন, তারা ওই দিন হাসপাতালে আসেন। হোসেন আলির উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। শিক্ষিকা রেশমিনারা চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এজাহার পেয়েছি এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১