• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০২:৫০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রৌমারীতে ৬ কেজি গাঁজাসহ কারবারি আটক

২৪ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১৬:৪৩

রৌমারীতে ৬ কেজি গাঁজাসহ কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুত আলী (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারি সুরুত আলী জেলার ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা আরিয়াকুটি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি টিম উপজেলা সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। ওই এলাকা থেকে ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা আরিয়াকুটি এলাকার মাদক কারবারি সুরুত আলীকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর হোসেন বলেন, আটক ওই মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭