• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৩:২১ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ছয় ইটভাটাকে ৩৪ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো দুটির চিমনি

২৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৫:০১

ধামরাইয়ে ছয় ইটভাটাকে ৩৪ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো দুটির চিমনি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন পরিবেশে অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- ধামরাইয়ের মাহী এন্টারপ্রাইজ, স্বর্ণ ব্রিকস, সততা ব্রিকস-৪, সততা ব্রিকস- ৫, হিরু এন্টারপ্রাইজ, সোহাগ ব্রিকস, একে ব্রিকস।

উপজেলা প্রশাসন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এসব ইট ভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়।

এরমধ্যে মাহী এন্টারপ্রাইজকে ৫ লাখ, স্বর্ণ ব্রিকসকে ৫ লাখ, সততা ব্রিকস-৪ ৫ লাখ, সততা ব্রিকস- ৫ টাকা, হিরু এন্টারপ্রাইজকে ৭ লাখ, সোহাগ ব্রিকসকে ৭ লাখ ও একে ব্রিকসকে ৭ লাখসহ মোট ৩৪ লাখ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম বলেন, আমরা মাহি ব্রিকসে অভিযানের মাধ্যমে অভিযান শুরু করেছি। ধামরাই উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ভাটায় নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us