• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৬:০৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে ফিল্মি স্টাইলে দোকানে চুরি

২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫১:৩৫

ঠাকুরগাঁওয়ে ফিল্মি স্টাইলে দোকানে চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফিল্মি স্টাইলে একটি দোকান থেকে পোল্ট্রি ফিড ও ওষুধ চুরির ঘটনা ঘটেছে।

২১ ডিসেম্বর শনিবার ভোর রাতে রাণীশংকৈল-নেকমরদ সড়কের সাত ভাই মার্কেটের আর্মি ট্রেডার্স থেকে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এদিন রাতে কয়েকজন চোর অভিনব কায়দায় এক ট্রাক পোল্ট্রি ফিড ও ভেটেরিনারি ওষুধ চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

আর্মি ট্রেডার্সের মালিক আনোয়ারুল হক (আর্মি) জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাসায় যাই। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভিতরে ঢুকে দেখি, প্রায় ৮০-৯০ বস্তা পোল্ট্রি ফিড ও ওষুধ চুরি হয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩